দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় ভোটের ময়দানে অভয়ার মায়ের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ। তবে বিষয়টি নিয়ে বিজেপির একাংশ সহমত হলেও আরেকাংশ চান না যে তিনি ভোটে দাঁড়াক। শুভেন্দু শিবির চায় অভয়ার মা প্রার্থী হয়ে দাঁড়াক। আবার সুকান্ত-শমীক শিবির চায় না তিনি টিকিট পাক। দুই পক্ষের তরফ থেকেই দিল্লির নেতাদের কারণ দেখানো হয়েছে।
যাঁরা বিপক্ষে, তাঁদের একাংশের বক্তব্য, অভয়ার মা প্রার্থী হচ্ছেন, তিনি নিজেই ঘোষণা করেছেন। তাঁদের এই যোগ নিয়ে সমাজমাধ্যমে নিন্দার বন্যা বইছে। তার থেকে পরিষ্কার যে তিনি প্রার্থী হলে বিজেপির কোনও ফায়দা হবে না। এই ব্যাপারে কর্মীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাঁদের বক্তব্য, শুধু পানিহাটিতে সীমিত নয় আরজি কর কান্ড। অভয়ার মাকে প্রার্থী করা হলেই যে বিজেপিতে অজস্র ভোট পড়বে, তেমনটা নয়।
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফ থেকে। অভয়ার মাকে প্রার্থী করে দাঁড় করানো হয় কিনা, এই প্রশ্নই বর্তমানে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। অনেকে যেমন মনে করছেন তাঁর রাজনীতির ময়দানে নামাটা ঠিক সিদ্ধান্ত। আবার অনেকে এর তীব্র সমালোচনাও করেছেন। সুতরাং দেখার শেষমেষ কি হয়।



By











