• Home
  • খেলা
  • ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার

ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি এবার গেরুয়া শিবিরের পতাকা ধরতে চলেছেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ? গতকাল তিনি বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে এবং এরপরই জল্পনা যে তিনি হয়তো ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। 

সূত্র মারফত জানা গিয়েছে যে মঙ্গলবার কলকাতার এক হোটেলে টেনিস কিংবদন্তির সঙ্গে নীতিন নবীনের আলোচনা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্য নেতারাও। যোগদানের বিষয়ে নাকি প্রাথমিক আলোচনাও হয়েছে। যদিও লিয়েন্ডার রাজনীতির ময়দানে অবসরের আগেই আসতে চেয়েছিলেন। তবে তা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু এবার তিনি ভোটের আগে চমক দিতে পারেন গেরুয়া শিবিরের পতাকা ধরে। 

প্রসঙ্গত, গোয়া থেকে লিয়েন্ডারের ভোটে দাঁড়ানোর জল্পনা ছড়ায় ২০১৯ সালের রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। তবে তেমন সক্রিয়ভাবে তাঁকে দেখা যায়নি। এবার দেখার যে ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top