• Home
  • দেশ
  • “চিন্তার বিষয় দেশের জন্য” হরমুজে আটকে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তাপ্রকাশ মোদির

“চিন্তার বিষয় দেশের জন্য” হরমুজে আটকে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তাপ্রকাশ মোদির

Image

দেবজিৎ মুখার্জি: হরমুজে আটকে থাকা ভারতীয়দের নিয়ে মঙ্গলবার সংসদে চিন্তাপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

কী বললেন তিনি? বিষয়টিকে চিন্তাজনক বলে দাবি করে নামোর বক্তব্য, বহু ভারতীয় কাজের জন্য রয়েছেন পশ্চিম এশিয়ার নানা দেশে এবং প্রশ্ন উঠছে তাঁদের নিরাপত্তা নিয়ে যুদ্ধের কারণে। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে কেন্দ্রের নজর রয়েছে ভারতীয়দের নিরাপত্তার উপর।

প্রধানমন্ত্রী বলেন, “অনেক জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। যেখানে রয়েছেন বহু ভারতীয় কর্মী। এটা চিন্তার বিষয় দেশের জন্য।” তাঁর সংযোজন, “বহু ভারতীয় পশ্চিম এশিয়ার নানা দেশে রয়েছেন কাজের জন্য। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যুদ্ধের কারণে।” দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানান, “কেন্দ্র নজর রাখছে ভারতীয়দের নিরাপত্তার উপর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top