দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে যে দেশের জ্বালানি আমদানির উপর প্রভাব পড়ছে, তা মঙ্গলবার সংসদে স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করলেন যে দেশের জন্য এই পরিস্থিতি চিন্তাজনক এবং এই যুদ্ধ সমস্যা সৃষ্টি করেছে দেশের বাণিজ্য পথে।
প্রধানমন্ত্রী বলেন, “মারাত্মক প্রভাব পড়েছে এই যুদ্ধের গোটা বিশ্বের উপর। এই পরিস্থিতি ভারতের জন্যও চিন্তাজনক। এই যুদ্ধ সমস্যা সৃষ্টি করেছে আমাদের বাণিজ্য পথে। এর জেরে ধাক্কা খেয়েছে পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের নিয়ম মাফিক জোগান। আমরা যেখান থেকে সম্ভব চেষ্টা করছি গ্যাস ও ক্রুড অয়েল জোগাড় করার। এই কাজ আগামীদিনেও চলতে থাকবে।”
রাজ্যগুলিকে প্রধানমন্ত্রীর আবেদন, “কড়া পদক্ষেপ করতে হবে যাতে নিশ্চিত থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের জোগান।” এবার দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কি রূপ নেয়। কি পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বা কিভাবে তারা সামাল দেবে পরিস্থিতি, সেদিকেই নজর রয়েছে দেশবাসীর। সেক্ষেত্রে দেখার যে কি হয় আগে।



By













