• Home
  • জেলার খবর
  • আইপ্যাক মামলা: ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন কপিল সিব্বলের

আইপ্যাক মামলা: ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন কপিল সিব্বলের

Image

দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে আইপ্যাক মামলার শুনানিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, যুক্তি তুলে ধরেন আইনের অনুচ্ছেদ ৬৬ অনুসারে।

এদিন কপিল সিব্বল বলেন, “প্রথম দুটি আবেদন করা হয়েছে ইডির তরফ থেকে, তদন্ত করে কে দেখবে এবং একসাথে নেওয়া সমস্ত নথি ফেরত দেওয়ার। পরের আবেদনটি আবার যেন না এগোয় আধিকারিকদের বিরুদ্ধে করা আইনি প্রক্রিয়া, যাই ইতিমধ্যেই আপনারা স্থগিত করেছেন। যদি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় তদন্ত করার সময়ে অন্যকোনও ক্রাইমের বিষয় জানতে পারে ইডি, তাহলে তা জানাতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।”

তাঁর আরো বক্তব্য, “ঘটনাস্থলে সেই ডেপুটি ডিরেক্টর ছিলেনই না, যিনি অভিযোগ করেছেন। তাহলে তিনি কীভাবে মৌলিক অধিকার ভঙ্গের মামলা করেন যখন তিনি ছিলেনই না ঘটনাস্থলে যখন বিষয়টি ঘটে? সাধারণ কোনও মামলা নয় এটা। অন্য অফিসারদের অথরাইজ করেছেন এই আধিকারিক, অর্থাৎ রবিন বনসল।”

Scroll to Top