• Home
  • জেলার খবর
  • “প্রার্থী করার বিনিময়ে ৫০ লক্ষ টাকার দাবি” বিস্ফোরক অভিযোগ মৃণালকান্তি দেবনাথের

“প্রার্থী করার বিনিময়ে ৫০ লক্ষ টাকার দাবি” বিস্ফোরক অভিযোগ মৃণালকান্তি দেবনাথের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগণা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আস্বস্তি আরো বাড়লো বঙ্গ বিজেপির। এমনিতেই দলীয় প্রার্থীদের নিয়ে একাধিক জায়গা থেকে কর্মীদের অসন্তোষের চিত্র প্রকাশ্যে এসেছে, তার উপর প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বসলেন ২০১৯ সালের বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেন যে তাঁকে প্রার্থী করার বিনিময়ে ৫০ লক্ষ টাকার দাবি করা হয়েছিল এক কেন্দ্রীয় নেতার তরফ থেকে ফোন করে। স্বাভাবিকভাবেই, এমন মন্তব্যে জোর শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণালবাবু বলেন, “২০১৯ সালে আমি প্রার্থী হওয়ার পাঁচদিন পর আমি টাকা দিয়েছি কিনা জানতে চান দিল্লি থেকে এক নেতা ফোন করে। আমি জানিয়ে দি যে কোনও টাকা দিনি।” তাঁর আরো অভিযোগ, “ওনাকে ৫০ লক্ষ টাকা দিতে হবে প্রার্থী হওয়ার জন্য আমাকে। আমি কষ্ট জানাই যে প্রার্থী হওয়ার জন্য আমি কাউকে কখনো টাকা দিইনি আর দেবোও না।”

সরাসরি কারো নাম না নিলেও মৃণালবাবুর অনুমান, ঘুরপথে সেই টাকা চেয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়ই। বর্তমান বিজেপির সংগঠনের ব্যাপারে তিনি বলেন, “কোনও যোগ্য প্রার্থী কি ছিলেন না হাবড়া থেকে? কেন প্রার্থী এনে দাঁড় করাতে হবে বনগাঁ থেকে?” তিনি পরিষ্কার করে দেন যে তিনি রাজি হতে না দল তাঁকে প্রার্থী করতে চাইলেও। পাশাপাশি এও জানিয়ে দেন যে বর্তমানে তিনি যুক্ত থাকতে চান না দলের কোনও সাংগঠনিক কাজের সঙ্গে। তবে তিনি এটা জানান যে মতাদর্শগতভাবে তিনি সমর্থন করবেন।

Releated Posts

হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ মমতার

বুকে প্ল্যাকার্ড লাগিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন। ধর্মতলায় এক মানববন্ধন ও মিছিলে তিনি যোগ দেন। এদিন তৃণমূল নেত্রীর সাথে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ফুলবাগান এলাকা থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

এদিন সকালে তাঁকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের একটি দল। ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর প্রস্তুতি শুরু হয়েছে তাঁকে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top