• Home
  • জেলার খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের আবেদন পার্থর

নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের আবেদন পার্থর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তবে প্রতিবারই তিনি নিজের আইনজীবীর দ্বারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে অসুস্থতার কারণে জিজ্ঞাসাবাদের জন্য তিনি দপ্তরে যেতে পারবেন না।

এই পরিস্থিতিতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে তদন্তকারীদের কাছে আবেদন জানিয়ে বলা হয় যে দরকার হলে তাঁকে যেন তাঁর বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ইডি সূত্র মারফত জানা গিয়েছে যে এখনো পর্যন্ত এই আবেদন মেনে নেওয়া হয়নি এবং ফের হাজিরা নোটিস পাঠানো হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রায় বছর তিনেক জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি, তিনি জামিন পান। মুক্তির পর তাঁকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেও দেখা গিয়েছে তাঁর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top