• Home
  • দেশ
  • হরমুজ দিয়ে প্রতিটি জাহাজকে চলাচলের জন্য দিতে হবে ইরানকে ২ মিলিয়ন মার্কিন ডলার

হরমুজ দিয়ে প্রতিটি জাহাজকে চলাচলের জন্য দিতে হবে ইরানকে ২ মিলিয়ন মার্কিন ডলার

Image

নিউজ ডেস্ক: প্রায় একমাস হতে চলল মধ্যপ্রাচ্যে যুদ্ধের। শুরুতে হরমুজ প্রণালী বন্ধ রাখলেও পড়ে ইরানের তরফ থেকে অনুমতি দেওয়া হয় বন্ধু দেশগুলিকে। তবে এবার তারা দুই মিলিয়ন মার্কিন ডলার আদায় করছে ফি হিসেবে সেখান থেকে জাহাজ চলাচলের জন্য। ভারতকেও তা দিতে হবে।

সূত্র মারফত জানা গিয়েছে যে প্রতিটি জাহাজকে, হরমুজ প্রণালী দিয়ে, চলাচলের জন্য ইরানকে দিতে হবে দুই মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১৯ কোটি টাকা ভারতীয় মুদ্রায়। এই ব্যাপারে নিজের অবস্থান জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য, “ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারত ও ইরানের। আমরা তেহরানের সঙ্গে সেই ভিত্তিতেই আলোচনা করেছি। কিন্তু ভারতের তরফ থেকে ইরানকে কিছু দেওয়া হয়নি জাহাজ চলাচলের অনুমতির বিনিময়ে।”

এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে দেশবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top