• Home
  • জেলার খবর
  • খারাপ আবহাওয়ার কারণে পিছোলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের কর্মসূচি

খারাপ আবহাওয়ার কারণে পিছোলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের কর্মসূচি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পথের কাঁটা হয়ে দাঁড়ালো আবহাওয়া। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ, আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, সভা করার কথা ছিল ময়নাগুড়ি ও মাটিগাড়ায়ও। কিন্তু পিছিয়ে গেল সেই কর্মসূচিগুলি খারাপ আবহাওয়ার কারণে। 

বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। কী বক্তব্য তাঁদের? তাঁরা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে খারাপ আবহাওয়ার জেরে। 

২৫ তারিখ থেকে তৃণমূল সুপ্রিমো প্রচার শুরু করবেন  উত্তরবঙ্গের মাটি থেকেই বলে জানা যাচ্ছে সূত্র মারফত। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হয়নি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top