• Home
  • জেলার খবর
  • রণক্ষেত্র বরানগর, সংঘর্ষ তৃণমূল-বিজেপি কর্মীদের

রণক্ষেত্র বরানগর, সংঘর্ষ তৃণমূল-বিজেপি কর্মীদের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগণা: ভোটের আগে রণক্ষেত্রের চেহারা নিল বরানগর। শনিবার গোপাল লাল ঠাকুর রোড এলাকায় হোর্ডিং লাগানোকে ঘিরে বচসায় জড়ান তৃণমূল কর্মী ও বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থকরা। পরে তা উগ্র রূপ নেয়। গেরুয়া শিবিরের কর্মীদের তরফ থেকে ‘সায়ন্তিকা গো ব্যাক স্লোগান’ ওঠে। পাল্টা দেওয়া হয় তৃণমূল কর্মীদের তরফ থেকেও।

তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে ঘাসফুল শিবিরের কর্মীদের উপর হামলা চালিয়েছেন সজল ঘোষ। যদিও বিজেপি প্রার্থী তা অস্বীকার করেন। তাঁর বক্তব্য, উত্তেজনা তৈরি হয় যখন তৃণমূল কর্মীরা বিজেপির পোস্টার, ঝান্ডা, ব্যানার খুলে দিয়ে নিজেদেরটা লাগাচ্ছিলেন।

পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ ও র‍্যাফ। শাসকদলের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে পাঁচ বিজেপি কর্মীর বিরুদ্ধে।

Releated Posts

শাহের সঙ্গে বৈঠক সুদীপের, কী হতে চলেছে এবার?

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top