• Home
  • জেলার খবর
  • মমতার পাশে ইন্ডিয়া জোট, কমিশনের ভূমিকার সমালোচনা

মমতার পাশে ইন্ডিয়া জোট, কমিশনের ভূমিকার সমালোচনা

Image

দেবজিৎ মুখার্জি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রশাসনিক আধিকারিকদের বদলি প্রসঙ্গে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো ইন্ডিয়া জোট। সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরজেডি ও ঝারখান্ড মুক্তি মোর্চা, সকলেই এর তীব্র সমালোচনা করেছে।

সপা প্রধান অখিলেশ যাদবের বক্তব্য, “বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা কমই বলেছেন। একা যদি লড়েন, তবুও জিতবেন।” ইউপির প্রসঙ্গ টেনে মুলায়ম পুত্র দাবি করেন যে যখন সেখানে গেরুয়া শিবির ক্ষমতায় আসে, তখন সরানো হয়নি কোনও আধিকারিককে। বরং প্রশাসনকে হাতিয়ার করে নির্বাচনের সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

অন্যদিকে, আরজেডির রাজ্যসভা সাংসদ মনোজ ঝার অভিযোগ, প্রতীকী হিংসা চালু হয়েছে রাজ্যে। তাঁর বক্তব্য, কার্যত পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা চলছে রাজ্যের প্রশাসনকে জারি না করেই ৩৫৬ ধারা, যা চিন্তার বিষয় গণতন্ত্রের ক্ষেত্রে। ঝারখান্ড মুক্তি মোর্চার রাজ্যসভার সাংসদ মহুয়া মাজির বক্তব্য, কোনও সরকার সংবিধান অনুযায়ী কাজ করলে তা স্বাগত, কিন্তু তার বাইরে কোনও পদক্ষেপ নেওয়া হলে একেবারেই গ্রহণযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top