• Home
  • জেলার খবর
  • রাজ্যের দুই প্রান্তে জোরদার প্রচারে নামছেন মমতা-অভিষেক

রাজ্যের দুই প্রান্তে জোরদার প্রচারে নামছেন মমতা-অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর একমাস পর পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা হবে ২৯ তারিখে। তার আগে রাজ্যের দুই প্রান্তে জোরদার প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (উত্তরবঙ্গ) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (দক্ষিণবঙ্গ)।

চলতি মাসের ২৪ তারিখে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করার পাশাপাশি মাটিগাড়া এবং ময়নাগুড়িতেও সভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। 

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই দিনে প্রচার পর্ব চালু করবেন দক্ষিণবঙ্গ থেকে। পাথরপ্রতিমায় ঘাসফুল শিবিরের সেনাপতির প্রথম সভা হওয়ার কথা। এরপর ২৫ তারিখ তিনি যাবেন দুই মেদিনীপুরে প্রচার করতে। সেদিন তিনি দাসপুর, কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে জনসভা করার সঙ্গে যোগ দিতে পারেন নন্দীগ্রামে এক কর্মীসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top