দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার ঈদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকে মোদি সরকারকে আক্রমণ করেন তিনি এবং সকলকে এক হয়ে থাকার পরামর্শ দেন।
ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, “লড়ানো হচ্ছে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে এক হয়ে আমাদের সকলকে থাকতে হবে।” তাঁর সাফ কথা, “কিন্তু আমরা পা দেবো না ষড়যন্ত্রের ফাঁদে। আগামী দিনগুলিতেও বাংলাকে রক্ষা করব এক হয়ে। এটাই সংস্কৃতি আমাদের।”
ডায়মন্ড হারবার সাংসদ আরো বলেন, “রাম দিওয়ালিতে আছেন, তো রহিম আছেন ঈদে। যেই চাঁদ দেখে পালন করা হয় ঈদ, তা দেখেই ব্রত খোলা হয় করবা চৌথের।” বাংলার সম্প্রীতি যে ভাঙা যাবে না, তা আরো একবার পরিষ্কার করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হিন্দুকে লড়িয়ে দিচ্ছে মুসলিমের সঙ্গে। মুসলিমদের লড়িয়ে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে। কিন্তু সম্প্রীতি ভাঙা যাবে না বাংলার।” এরপর তাঁরা যোগ দেন পার্ক সার্কাসের লাল মসজিদের ঈদের অনুষ্ঠানে।



By









