• Home
  • জেলার খবর
  • “আমার লড়াই চলবে ঘরের মেয়ে হয়ে” রেড রোড থেকে এসআইআরের বিরোধিতা মমতার

“আমার লড়াই চলবে ঘরের মেয়ে হয়ে” রেড রোড থেকে এসআইআরের বিরোধিতা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রতিবছরের মতো এবারও বিশেষ নামাজের আয়োজন করা হয় রেড রোডে ঈদ উপলক্ষে এবং উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে মঞ্চ থেকে এসআইআরের বিরোধিতা করে তিনি আওয়াজ তোলেন এবং তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নাম কাটার চক্রান্ত করা হচ্ছে এসআইআরে। এর জন্য আমি হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। রাজ্যের সমস্ত নাগরিকদের সঙ্গে আছি আমি, কেউ থাকুক বা না থাকুক। আমার এই লড়াই চলবে আপনাদের ঘরের মেয়ে হয়ে।” তাঁর সাফ কথা, “আমাদের অধিকার নিতে দেবো না মোদিকে।”

নামোকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো আরো বলেন, “আপনার হিন্দু-মুসলিম নিয়ে কোনো যায়-আসে না যখন আপনি হাত মেলান সৌদি আরবে গিয়ে। নাম কাটার কথা মনে পড়ে ভারতে আসলেই। তখন অনুপ্রবেশকারী হয়ে যায় আপনার কাছে এরা সবাই। সবচেয়ে বড় অনুপ্রবেশকারী আপনি। আপনারা আমার সরকারকে জোর করে নিয়ন্ত্রণ করছেন। রাষ্ট্রপতি শাসন চালিয়ে। তবুও হার মানবো না আমি। গুন্ডাদের পার্টি বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top