• Home
  • দেশ
  • ১১টি দেশের আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ ডিজিসিএর

১১টি দেশের আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ ডিজিসিএর

Image

দেবজিৎ মুখার্জি: দিন যত যাচ্ছে, ততই উগ্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে চলতি সংঘাত। এমন পরিস্থিতিতে সতর্ক করা হলো অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বা ডিজিসিএর তরফ থেকে। ১১টি দেশের আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। 

বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, বেশ কয়েকটি দেশের আকাশপথে ঝুঁকি রয়েছে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধে। বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে ইরান, ইজরায়েল, লেবানন, সৌদি আরব, বাহরিন, ওমান, ইরাক, জর্ডান, আরব আমিরশাহী, কাতার এবং কুয়েতের আকাশপথ এড়িয়ে চলার। পাশাপাশি, প্লেন ৩২ হাজার ফুট উপরে ওড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে ওমান ও সৌদি আরবে।

এবার দেখার বিষয় যে আগামীদিনে এই যুদ্ধ কি রূপ নেয়। কোথায় গিয়ে এর শেষ হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top