‘প্রতিজ্ঞা’ নামে ইস্তেহার প্রকাশ তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার ‘প্রতিজ্ঞা’ নামে ইস্তেহার প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

এর অন্যতম বড় ঘোষণা ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প, যা বেছে নেওয়া হয়েছে সাধারণ মানুষের দ্বারে দ্বারে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার’ ট্যাগলাইনকে সামনে রেখে। জানানো হয়েছে, এতে প্রত্যেক বছর প্রতিটি ব্লক ও টাউনে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। 

এছাড়া স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্প চালু করার কথা দিয়েছে রাজ্য সরকার ‘শিক্ষাই সম্পদ ও ভবিষ্যৎ নিরাপদ’ স্লোগানকে সামনে রেখে, যার দ্বারা রাজ্যের পরিকল্পনা রয়েছে সব সরকারি স্কুলের পরিকাঠামো অ্যাডভান্সড করার। পাশাপাশি, কথা দেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরির কর্মসংস্থান বৃদ্ধি করতে। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এবং বার্ধক্য ভাতার পরিসর আরও বৃদ্ধির। আগামীদিনে আরও সাতটি নতুন জেলা তৈরি করার কথাও দেওয়া হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে বদল আনতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top