• Home
  • জেলার খবর
  • “নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ” ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ মমতার

“নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ” ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “এক নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ দেওয়া হয়েছে” শুক্রবার ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, এখনো পর্যন্ত অতিরিক্ত তালিকা দেওয়া হয়নি এবং ইচ্ছাকৃতই সময় নষ্ট করা হচ্ছে। পাশাপাশি, তিনি পরিসংখ্যানও তুলে ধরেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “এখনো দিতে পারেনি অতিরিক্ত তালিকা। ইচ্ছাকৃতই সময় নষ্ট করা হচ্ছে। নাম বাদ দেওয়া হয়েছে এক নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে। অবশ্য নাম বাদ দেওয়া হয়েছে একাধিক হিন্দু, মতুয়া, রাজবংশীরও।” পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ৬০ লক্ষ বিচারাধীনের মধ্যে নাম বাদ গিয়েছে ১০ লক্ষের এবং নিষ্পত্তি হয়েছে ২২ লক্ষ নামের। অবশ্য কমিশন দাবি করেছে যে সকলের নামেরই নিষ্পত্তি হচ্ছে ধাপে ধাপে। শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা পেশ করার কথা ছিল কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে বৃহস্পতিবার আলোচনা হয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে কলকাতা হাই কোর্টে। ওদিন স্থগিত রাখা হোক তালিকা প্রকাশ ঈদের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে।

এমন পরিস্থিতিতে কবে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হবে এবং তাতে কতজনের নাম থাকবে বা বাদ যাবে, তা নিয়ে চিন্তা অব্যাহত ভোটারদের। এর মধ্যেই তৃণমূল নেত্রী দাবি করেন যে আরো ১০ লক্ষ নাম বাদ পড়তে চলেছে বিচারাধীনদের থেকে। এক নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে কোপে পড়েছে বাংলার ২-১টি জেলা থেকে বাদ বেশিরভাগ ভোটারের নাম এবং তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন যে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top