• Home
  • জেলার খবর
  • কমিশন কাজ করছে বিজেপির হয়ে, মমতার পাশে কেজরি

কমিশন কাজ করছে বিজেপির হয়ে, মমতার পাশে কেজরি

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে গোটা বাংলাজুড়ে তৈরি হয়েছে রণক্ষেত্রের পরিস্থিতি। নির্ঘন্ট প্রকাশের পর প্রার্থী তালিকা প্রকাশ করে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। বামেদের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে। সকল প্রার্থীই এখন রাস্তায় নেমে প্রচার শুরু করে দিয়েছেন জনসংযোগের মাধ্যমে।

এই আবহের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আম আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল। তিনিও, তৃণমূল সুপ্রিমোর মতো, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুললেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি বিজেপি ও কমিশন দুজনকেই একহাত নিলেন এবং প্রসঙ্গটা নেন গত দিল্লি বিধানসভা নির্বাচনের। 

কেজরি লিখেছেন, “অসৎ উপায়ে বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে ভোটে জিততে।” দিল্লি বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, “একই ঘটনা দিল্লি বিধানসভা নির্বাচনের সময়েও ঘটেছিল, যা এখন পশ্চিমবঙ্গে হচ্ছে।” আপ সুপ্রিমোর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পাশাপাশি গেরুয়া শিবিরের হয়ে কাজ করছে পুলিশ-প্রশাসন এবং এভাবে ক্ষতি করা হচ্ছে গণতন্ত্রের। 

মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, “গণতন্ত্র বাঁচানোর জন্য আজ মমতা দিদিও লড়াই করছেন। আমরা রয়েছি তাঁর সঙ্গে।” এমনিতেই ভোটের আগের রাজনৈতিক লড়াই অন্য মাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গে, তার উপর কেজিওয়ালের এমন মন্তব্য, এতে নয়া রূপ যে দিয়েছে, তা বলাই বাহুল্য। এবার দেখার যে শেষ পর্যন্ত এবারও তৃণমূল কংগ্রেস জেতে কিনা পশ্চিমবঙ্গে।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top