দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যের চলতি যুদ্ধের জেরে শুক্রবার রেকর্ড প্রথম দেখা গেল ভারতীয় টাকার মূল্যে। ডলার পিছু টাকার দাম ছাড়িয়েছে ৯৩। এই মুহূর্তে তা দাঁড়িয়েছে ৯৩ টাকা ২৪ পয়সাতে। এই প্রথম এমনটা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ভরসা রাখতে চাইছেন শক্তিশালী ডলারের উপরই।
শুক্রবার ১০০ ডলার পেরিয়েছে ব্যারেল পিছু তেলের দাম, যার ফলে চাপ বৃদ্ধি হচ্ছে দেশের কোষাগাড়ে তেল আমদানির ক্ষেত্রে এবং সেখান থেকেই মূল্য কমছে টাকার। বিশ্লেষকদের আশঙ্কা, টাকার মূল্য আরো বৃদ্ধি পাবে যদি ব্যারেল পিছু তেলের দাম ১২০ ডলারে পৌঁছায়। ৯৪তে গিয়ে তা দাঁড়াবে।
তবে এদিন শেয়ার বাজারের ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা গিয়েছে। সেনসেক্স ঘুরছে ৮০০ পয়েন্টের উপর। কিন্তু টাকার দামের ক্ষেত্রে যে লাগাতার ডাউনফল দেখা যাচ্ছে, তা চিন্তা বাড়াচ্ছে। সেক্ষেত্রে দেখার যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। কী হয় অবস্থা আগামীদিনে, তার উপর নজর রয়েছে সকল দেশবাসীর।



By














