• Home
  • জেলার খবর
  • আইএসএফে যোগ আরাবুলের, ‘সন্ত্রাসের কারিগর’ বলে কটাক্ষ শওকতকে

আইএসএফে যোগ আরাবুলের, ‘সন্ত্রাসের কারিগর’ বলে কটাক্ষ শওকতকে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: যাবতীয় জল্পনার অবসান! অবশেষে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফের পতাকা হাতে তুললেন আরাবুল ইসলাম। বুধবার রাতে তিনি নওশাদ সিদ্দিকীর দলে যাওয়ার কথা জানান এবং বৃহস্পতিবার ফুরফুরা শরীফ গিয়ে আইএসএফে যোগ দেন। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আরাবুল বলেন, “ওনার যা মানসিকতা এখন, তাতে উনি কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। একজন কুখ্যাতকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙরে। এক অত্যাচারি, তোলাবাজকে উনি মাথায় তুলেছেন। সেটার একটাই কারণ। মুখ্যমন্ত্রীর কাছে রসদ যায় ভাঙর থেকে। আর বেশি বলছি না ভেঙে। ভাঙরে শওকত মোল্লা সন্ত্রাসের কারিগর।”

আরাবুল আরো বলেন, “এই তো আজও ওদের দুজন লোক মারা গেল ভাঙরে বোমা বাঁধতে গিয়ে। শান্তি ফেরানোর দরকার আছে ভাঙরে। নওশাদ ভাই ওখানে আছেন। যেভাবে উনি বলবেন, সেভাবেই কাজ করব। কয়েকমাস ধরে আমি যোগাযোগ করছিলাম আইএসএফের সঙ্গে। এই দলে আজ যোগ দিলাম আস্তে আস্তে বিভিন্ন ধাপ পেরিয়ে।” যদিও তিনি প্রার্থী হবেন কিনা, সেই ব্যাপারে কিছু জানাননি।

Releated Posts

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top