• Home
  • জেলার খবর
  • “তৃণমূলের মূল উপড়ে ফেলতে বিজেপিতে যোগ দেওয়া” ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ অভয়ার মার

“তৃণমূলের মূল উপড়ে ফেলতে বিজেপিতে যোগ দেওয়া” ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ অভয়ার মার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: প্রথমদিকে অনিচ্ছুক থাকলেও অবশেষে ভোটের ময়দানে নামার ইচ্ছাপ্রকাশ করলেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে হত্যা হওয়া মহিলা চিকিৎসকের মা। সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের অবস্থানে তিনি জানিয়েছেন যে রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মূল উপড়ে ফেলার জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। 

অভয়ার মায়ের বক্তব্য, “বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই আমি। আমাদের প্রথম থেকেই বলা হচ্ছিল, কিন্তু আমরা রাজি ছিলাম না।” কারণ হিসেবে তিনি বলেন, “কিন্তু রাজ্যের নারীদের নিরাপত্তা নেই আমি দেখলাম এবং চারিদিকে দুর্নীতি। কেউই ভালো নেই এতে। সেই কারণেই বিজেপিতে যোগ দেওয়া আমার তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য।”

শোনা যাচ্ছে, অভয়ার মা প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন পানিহাটি আসন থেকে। এদিকে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার সেখান থেকে প্রার্থী করা হয়েছে নির্মল পুত্র তীর্থঙ্করকে। রাজনৈতিক মহলের মতে, এই আসনটি নিজের দখলে আনার জন্য মানুষের আবেগকে কাজে লাগাতে চায় বিজেপি এবং সেই কারণে অভয়ার মাকে হয়ত তারা সেখান থেকেই প্রার্থী করতে পারে। সেক্ষেত্রে দেখার যে তাঁকে যদি পানিহাটি থেকে প্রার্থী করা হয়, তাহলে তিনি বিজেপিকে তৃণমূলের শক্ত ঘাঁটি উপহার দিতে পারেন কিনা। কী হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top