• Home
  • জেলার খবর
  • ফের বিগ মুভ বাই কমিশন, রাজ্যের ১৫ আইপিএসকে অন্য রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত

ফের বিগ মুভ বাই কমিশন, রাজ্যের ১৫ আইপিএসকে অন্য রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের বড় পদক্ষেপ কমিশনের। রাজ্যের ১৫ জন আইপিএস আধিকারিককে তামিলনাড়ু ও কেরলের ভোটে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। তালিকায় রয়েছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের নাম, যাঁদের মধ্যে অনেকে পুলিশ কমিশনারেটের শীর্ষপদে বা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।

তালিকায় রয়েছেন মুরলিধর শর্মা, ইন্দিরা মুখার্জী , আলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়া, রশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠি, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ এবং সইদ ওয়াকার রাজা সহ আরও অনেকে।

ভোট ঘোষণার পরই কমিশনের তরফ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছিল তাঁদের পদ থেকে। রাজ্যের তরফ থেকেও চেষ্টা করা হয় তাঁদের পুনর্বহালের। কিন্তু কমিশন তা কার্যত খারিজ করে দিল। এখন অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার দেখার বিষয় যে এই পর্বে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top