দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই যুদ্ধের ময়দানে পরিণত হচ্ছে গোটা বাংলা। গোটা রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি।
এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে জনসভার দিন গিরিশ পার্কে হামলা চালানো হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। তৃণমূল ও বিজেপি, দুই দলেরই একাধিক কর্মী আহত হয়েছেন। জখম হয়েছেন পুলিশ কর্মীরাও। একাধিক গ্রেফতারিও হয়েছে। ঘটনাকে ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরির অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে গেরুয়া শিবিরের তরফ থেকে সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
এই ব্যাপারে সম্প্রতি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে এমন হামলা কালীঘাট, চেতলা ও কামারহাটিতেও হতে পারে। সেই ভিডিও নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে ভোটের বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। শশী পাঁজা ও মদন মিত্রের বাড়ি লক্ষ্য করে হুমকির অভিযোগ তোলা হয়েছে। এবার দেখার বিষয় যে কী পদক্ষেপ নেওয়া হয় বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে।



By










