• Home
  • জেলার খবর
  • “মুখ্যমন্ত্রীর ঢুকে পড়াটা অনুচিত” আপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

“মুখ্যমন্ত্রীর ঢুকে পড়াটা অনুচিত” আপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Image

দেবজিৎ মুখার্জি: আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কী বক্তব্য শীর্ষ আদালতের? তারা জানিয়েছে যে ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ করা একেবারেই উচিত হয়নি। অন্যদিকে রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও অধিকার নেই মামলা করার এবং শেষে সময় চাওয়া হয় সুপ্রিম কোর্টের কাছ থেকে।

রাজ্যের আইনজীবী মানেকা গুরুস্বামী মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির দাবি জানান। বিরোধিতা করে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর তুষার মেহতা বলেন, “অতিরিক্ত হলফনামা দাখিল করা হয়েছে দুই সপ্তাহ আগে। একটা যুক্তিসঙ্গত কারণ থাকা উচিত মামলা পিছানোর জন্য। এটা খুব আশ্চর্যজনক একজন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে। আর এখন আবার দেরি করা হচ্ছে মামলার শুনানিতে?”

শীর্ষ আদালতের বক্তব্য, “কোনও মুখ্যমন্ত্রীর ঢুকে পড়াটা অনুচিত ইডির তদন্তে। কিভাবে বিচার হবে যদি ভবিষ্যতে কোনও মুখ্যমন্ত্রী এভাবে দপ্তরে ঢুকে পড়েন? এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে মামলা করার অধিকার কার রয়েছে? ইডি কি করবে যদি মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন? কী করা যাবে যদি আর্টিকেল ৩২ বা ২২৬ অনুসারে মামলা না করা যায়? একই কাজ কাল অন্য কোনও মুখ্যমন্ত্রী করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top