• Home
  • জেলার খবর
  • এক লক্ষ ভোট টার্গেট, জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ

এক লক্ষ ভোট টার্গেট, জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: খড়গপুর আসন ফিরে পেয়ে চেনা ছন্দে দেখা গেল বঙ্গ বিজেপির দাবাং নেতা, তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি, দিলীপ ঘোষকে। বুধবার সকালে ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে তিনি নিজের অবস্থান জানান। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি এক লক্ষ ভোটের টার্গেট দেন। পাশাপাশি প্রার্থী তালিকা নিয়ে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকেও। 

দিলীপ ঘোষ বলেন, “আমি দুবার লড়ে দুবার জিতেছি। ওখানে জেতে বিজেপি। কোনও প্রার্থীর সঙ্গে আমাদের প্রতিযোগিতা নয়। আমাদের লড়াই দলের সঙ্গে। এমনিতে কম ভোট পড়ে খড়গপুরে। এবার টার্গেট ১ লক্ষ ভোট আনা।”

প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তালিকা থেকে কেন বাদ দিলেন ৭৪ জন বিদায়ী বিধায়ককে? আগের ২৯৪ আসনে তিনিই প্রার্থী বলতেন যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে। সেই দিন আর নেই। এখন আর সততার প্রতীক বলতে পারেন না নিজেকে। দুর্নীতির প্রতীক ওনার দল। উনি বুঝতে পারছেন না কার বিরুদ্ধে লড়বেন। কমিশনের বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে? খুব খারাপ পরিস্থিতি। পরিবর্তন হবেই।”

Releated Posts

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top