• Home
  • জেলার খবর
  • ছেলে শীর্ষণ্য প্রার্থী হওয়ায় খুশি বাবা কল্যাণ, কী বললেন?

ছেলে শীর্ষণ্য প্রার্থী হওয়ায় খুশি বাবা কল্যাণ, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর থেকেই হইচই পড়ে গিয়েছিল গোটা বাংলায়। এরপর থেকেই প্রশ্ন ঘোরাঘুরি করছিল রাজ্যে যে কাদের দাঁড় করানো হতে পারে প্রার্থী হিসেবে। বিজেপি প্রথম দফার তালিকা প্রকাশ করেছে নিজেদের। বামেরাও ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। 

এই আবহে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটিতে লড়বেন অনিত থাপার দল। ২৯১ জনের মধ্যে প্রার্থী হয়েছেন দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রার্থী করা হয়েছে উত্তরপাড়া থেকে। 

এই ঘোষণায় বেশ খুশি হয়েছেন কল্যান বন্দ্যোপাধ্যায়। নিজের অবস্থান তিনি প্রকাশ্যে এনেছেন। কী বক্তব্য তাঁর? তিনি বলেন, “ছাত্র রাজনীতি থেকে দলের সঙ্গে রয়েছে শীর্ষণ্য। ও একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আমি কৃতজ্ঞ যে ছেলের উপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বিশ্বাস ও আমার চেয়েও ভালো কাজ করবে রাজনৈতিক জীবনে।” এবার দেখার যে আশা নিয়ে কল্যান পুত্রকে প্রার্থী করা হয়েছে, তাতে সফল হয় কিনা ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top