দেবজিৎ মুখার্জি: ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার দিন হামলা চালানো হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে, যা ঘিরে তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। বিজেপির বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপির বক্তব্য নাটক করছে ঘাসফুল শিবির।
এই ঘটনা নিয়ে এদিন প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। জবাবে তিনি জানান যে এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। জ্ঞানেশ কুমারের বক্তব্য, “আইন ও নিয়ম মেনে ভোট হয়। এখন থেকে চালু হল আদর্শ আচরণ বিধি।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “ব্যবস্থা নেওয়া হবে যদি এমন ঘটনা ঘটে।”
ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা বিজেপির কোনও হেভিওয়েট নেতা যুক্ত কিনা। কী হতে চলেছে আগামীদিনে এই ঘটনাকে কেন্দ্র করে, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর।



By










