• Home
  • জেলার খবর
  • ‘রানী রাসমণি’কে ‘রসমণি’ বললেন প্রধানমন্ত্রী, নিন্দা তৃণমূলের

‘রানী রাসমণি’কে ‘রসমণি’ বললেন প্রধানমন্ত্রী, নিন্দা তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের বাংলার মনীষীদের অপমান বিজেপির। ব্রিগেডে জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘রানী রাসমণি’কে বললেন ‘রসমণি’, যা ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আওয়াজ তোলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন, “ইচ্ছাকৃতই কি প্রচারমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকবার এসে বাংলার মনীষীদের অপমান করেন?”

এক্স হ্যান্ডেল থেকে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের ভিডিও পোস্ট করে। তাদের প্রশ্ন, “কোন সাহসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরমপূজ্য রানী রাসমণিকে ‘রসমণি’ বললেন?” বাংলা দখলের প্রসঙ্গ টেনে পোস্টে লেখা, “বিজেপি স্বপ্ন দেখছে বাংলা দখল করার রাজ্যের মানুষের ভাবাবেগকে লাগাতার আক্রমণ করে।” দলের সংযোজন, “বিপরীত বুদ্ধি বিনাশকালে।”

প্রসঙ্গত, এদিন ব্রিগেডের জনসভা থেকে একের পর এক ইস্যু তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ঘাসফুল শিবিরকে নির্মম সরকারের তকমা দেন তিনি। পাশাপাশি, এও দাবি করেন যে তাদের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার দেখার বিষয় যে প্রধানমন্ত্রী যা দাবি করলেন, তা সত্যি হয় কিনা। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে নাকি তৃণমূল কংগ্রেস ফের বাজিমাত করে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলা রাজনৈতিক মহলে। সুতরাং এবার দেখার বিষয় যে গেরুয়া শিবিরের পরিকল্পনা কি ঘাসফুল শিবিরকে ক্ষমতাচ্যুত করার জন্য।

Releated Posts

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top