• Home
  • জেলার খবর
  • “নির্মম সরকারের কাউন্টডাউন শুরু” ব্রিগেডের সভামঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মোদির

“নির্মম সরকারের কাউন্টডাউন শুরু” ব্রিগেডের সভামঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মোদির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ব্রিগেডের সভা মঞ্চ থেকে বড় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বক্তব্য তাঁর? মঞ্চ থেকে তিনি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নির্মম বলে সম্বোধন করে, উপস্থিত সকল বিজেপি কর্মী-সমর্থক সহ সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান যে তাদের সমাপ্তি হবে এবং শেষ হবে মহা জঙ্গলরাজ। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে ঘাসফুল শিবিরের ক্ষমতাচ্যুত হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “এত জনসমাবেশ। দেখুন কেউ যদি জানতে চায় যে কি চাইছে রাজ্যবাসী, বাংলার নাগরিকদের কণ্ঠস্বর হয়ে উঠেছে ব্রিগেডের জনসমাবেশ।” ব্রিটিশ রাজের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “এখান থেকেই গোটা দেশ আওয়াজ তুলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আজ এখান থেকেই বিইগুল বাজবে নয়া বিপ্লবের।”

এরপরই তৃণমূল কংগ্রেসকে নির্মম সরকারের তকমা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুঁশিয়ারি, “সমাপ্তি হবে নির্মম সরকারের। ইতি হবে মহা জঙ্গলরাজের। ভয় পেয়েছে নির্মম সরকার। সবকিছু হাতিয়ার করতে চাইছে তৃণমূল নিজেদের গোদি বাঁচানোর জন্য। আটকে দিয়েছিল আমাদের কর্মীদের। বানচাল করতে চেয়েছিল এই সভাকে। কিন্তু কেউ আটকাতে পারেনি আমাদের। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। শাসন হবে এবার আইনের। খুঁজে খুঁজে বের করা হবে যে তা ভাঙবে।” এবার দেখার বিষয় যে প্রধানমন্ত্রী যা দাবি করলেন, তা সত্যি হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top