• Home
  • জেলার খবর
  • প্রকাশ্য মঞ্চ থেকে মমতাকে আইসিইউতে ঢোকানোর হুমকি মিঠুনের, পাল্টা তৃণমূলের

প্রকাশ্য মঞ্চ থেকে মমতাকে আইসিইউতে ঢোকানোর হুমকি মিঠুনের, পাল্টা তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির তারকা নেতা, তথা বিশিষ্ট অভিনেতা, মিঠুন চক্রবর্তী। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মঞ্চ থেকে তিনি দিয়ে বসলেন হুমকি। কী হুমকি দিলেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায়কে আইসিইউতে ঢোকানোর হুমকি দেওয়া হয় তাঁর তরফ থেকে। যদিও শাসকদলও চুপ বসে থাকেনি। তারাও পাল্টা দিয়েছে মিঠুন চক্রবর্তীকে। 

মঞ্চে মিঠুন চক্রবর্তী বলেন, “হাত ভেঙেছে, পা ভেঙেছে। এবার কিন্তু ভাঙতে পারে আরো কিছু। তৈরি থাকবেন তার জন্য। হয়তো আইসিইউতে চলে গেল। সেখান থেকে বলছেন তৃণমূলকে ভোট দিন। নইলে কি হবে আমার।” তারকা নেতার এই মন্তব্যে প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনও বড় ষড়যন্ত্র করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার? এমন মন্তব্যে ক্ষুব্ধ ঘাসফুল শিবির। তাদের প্রশ্ন, কি করে এমন মন্তব্য করতে পারেন তিনি একজন জনপ্রতিনিধি হয়ে।

এক্স হ্যান্ডেল থেকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “ফের মহিলাদের নিয়ে বিজেপি নেতারা প্রকাশ্যে সস্তার, উস্কানিমূলক মন্তব্য করছেন। কুমন্তব্য করছেন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। প্রকাশ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কিভাবে করতে পারেন এমন মন্তব্য এক বিজেপি নেতা? মুখে ‘নারীশক্তি’র কথা বললেও এটাই আসল রূপ বিজেপির। ভাবিও না তারা মহিলাদের সম্মান করার কথা। বাংলার বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রীকে এমন হুমকি।” এবার দেখার জল কতদূর গড়ায়।

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top