দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাত গোটা বিশ্বকে চিন্তায় ফেলেছে বর্তমানে। বাদ যায়নি ভারতবর্ষও। একদিকে জ্বালানি সংকট চরমে, আবার অন্যদিকে শেয়ার বাজারে দেখা যাচ্ছে নিয়মিত করুন অবস্থা। শুক্রবারও চিত্রতে পরিবর্তন দেখা যায়নি। আজও একধাক্কায় অনেকটা পয়েন্ট পড়েছে সেনসেক্সের। নিফটির ক্ষেত্রেও একই অবস্থা। এর জেরে প্রায় ৯ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের শুধু কয়েক ঘন্টায়।
শুক্রবার বাজার খোলার পর থেকেই দেখা যায় পতন। দিনের শেষে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৪,৫৬৩.৯২তে ১৪৭০.৫০ পয়েন্ট পড়ে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী, নিফটি দাঁড়িয়েছে ২৩,১৫১.১০তে ৪৮৮.০৫ পয়েন্ট পড়ে। বিশাল পতন দেখা গিয়েছে ব্যাংক নিফটিতেও। শেষ খবর পাওয়া পর্যন্ত তা দাঁড়িয়েছে ৫৩,৭৫৭.৮৫তে ১৩৪৩.১০ পয়েন্ট পড়ে।
ক্ষতির সম্মুখীন হয়েছে কোন শেয়ারগুলি?
এলটি (-৭.৫%), জিন্দাল স্টিল (-৬.৬৭%), হিন্দুস্থান জিঙ্ক (-৫.৩৩%), টাটা স্টিল (-৫.১৫%), অম্বুজা সিমেন্ট (-৪.৭৩%), ইউনিয়ন ব্যাঙ্ক (-৪.৫১%)
উর্ধ্বমুখী দেখা গিয়েছে কোন শেয়ারগুলির ক্ষেত্রে?
টাটা কনজিউমার (+২.৪৪%), হুন্ডাই মোটর (+১.১৭%), হিন্দুস্থান ইউনিলিভার (+১.০৮%), ব্রিটানিয়া (+০.৩৭%), ভারতী এয়ারটেল (+০.১২%)
এমন শোচনীয় পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন যে বিনিয়োগকারীদের ভেবেচিন্তে বিনিয়োগ করা উচিত। এবার দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কি হয়। কিভাবে সামাল দেওয়া যায়, সেটাই এখন বড় প্রশ্ন।



By














