দেবজিৎ মুখার্জি: ইরান যুদ্ধ চিন্তায় ফেলেছে গোটা বিশ্বকে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় চাপে পড়েছে তৈল বাণিজ্য, যা চিন্তায় ফেলেছে ভারত সহ সকল দেশকে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার জানা যায় যে ইরানের বিদেশমন্ত্রকের তরফ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয় ভারতের পতাকা দেওয়া জাহাজগুলির যাতায়াতের অনুমতির। তবে নিষেধাজ্ঞা অব্যাহত ইসরাইল, আমেরিকা ও ইউরোপের সমস্ত জাহাজে ইসলামিক রেভুলেশনারি গার্ড ফোর্সের তরফ থেকে। কিন্তু পরে সেই দেশের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার কথা জানান।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেন। বিষয়টি তিনি রাতে সমাজমাধ্যম থেকে নিশ্চিত করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তাপ্রকাশ করেন নামো। শুধু তাই নয়, ইরানিয়ান প্রেসিডেন্টকে তিনি এও বুঝিয়ে দেন যে এমন পরিস্থিতিতে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি পণ্য ও জ্বালানি পরিবহনের পথ, হরমুজ দিয়ে, মসৃণ রাখাও গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় বলেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য ভারতীয়দের নিরাপত্তা ও বিনা বাঁধায় পণ্য-জ্বালানি পরিবহন। আমরা শান্তির পক্ষে। আমরা চাই সমস্যায় শেষ হোক কূটনৈতিক আলোচনার মাধ্যমে।” এবার দেখার যে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয় কিনা। কী হয় আগামীদিনে? সেদিকেই নজর সকল ভারতবাসীর।



By










