• Home
  • জেলার খবর
  • অটো গ্যাসের দাম বৃদ্ধি, বহু রুটে ভাড়া বৃদ্ধি, চিন্তায় চালক-যাত্রীরা

অটো গ্যাসের দাম বৃদ্ধি, বহু রুটে ভাড়া বৃদ্ধি, চিন্তায় চালক-যাত্রীরা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্ব এই মুহূর্তে জ্বালানি সংকটে ভুগছে। বাকিদের মতো সমস্যায় পড়েছে ভারতও। বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছে করুন চিত্র। তিলোত্তমায় সিএনজি সাপ্লাই কমায় বৃদ্ধি পেয়েছে অটো গ্যাসের দাম, যার জেরে ভাড়া বৃদ্ধি হয়েছে বিভিন্ন অটো রুটের। স্বাভাবিকভাবেই, এতে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা। পকেটে বেশ চাপ পড়েছে তাঁদের।

বুধবার এক চিন্তাজনক চিত্র ধরা পড়ে। ভোররাত থেকে অটোচালকদের এক বিশাল লাইন দেখা যায় কেমিক্যাল পাম্পে। তাঁদের অভিযোগ, আগে থেকে কিছু জানানো হয়নি কিন্তু আচমকা বাড়িয়ে দেওয়া হয়েছে গ্যাসের দাম। একধাক্কায় পাঁচ টাকা দাম বাড়িয়ে দেওয়ায় এখন গ্যাসের দাম, ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে, এসে দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সায়। এখানেই শেষ নয়, তাঁদের তরফ থেকে এই অভিযোগও তোলা হয়েছে যে দাম বেশি দেওয়া সত্ত্বেও লম্বা সময় ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে। এমনকি, অনেকে দাঁড়িয়ে গ্যাসও পাচ্ছেন না। কেন একধাক্কায় পাঁচ টাকা দাম বৃদ্ধি, সেই ব্যাপারে অবশ্য পাম্প কর্তৃপক্ষ দাবি করেছেন যে এতে তাঁদের কোনও হাত নেই। হঠাৎ নির্দেশিকা আশায় বেশি দামে অটোর গ্যাস বিক্রি করতে হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে একাধিক অটোচালকের তরফ থেকে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। চিংড়িহাটা থেকে এসডিএফ যাওয়া এক যাত্রীর বক্তব্য, “আগে ভাড়া ছিল ১৫ টাকা এবং এখন হয়েছে ১৮ টাকা।” জানা যাচ্ছে, ভাড়া বাড়ানো হয়েছে গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া রুটেও। হঠাৎ এমন হওয়ায় চাপে পড়েছেন নিত্যযাত্রীরা। চিন্তাজনক ইঙ্গিত দেওয়া হয়েছে অটোচালক সংগঠনের সূত্রের তরফ থেকেও। ২-৩ টাকা নয়, ভাড়া বাড়তে পারে পাঁচ থেকে দশ টাকাও যদি অটোর গ্যাস ভরাতে হয় বাড়তি দামে। নাহলে চালকদের কাছে আর উপায় থাকবে না বন্ধ করে দেওয়া ছাড়া।

Releated Posts

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top