• Home
  • দেশ
  • সংঘাত পরিস্থিতির মাঝে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা জয়শংকরের

সংঘাত পরিস্থিতির মাঝে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা জয়শংকরের

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি ভয়াবহ সংঘাতের ফলে গোটা বিশ্ব এই মুহূর্তে যাচ্ছে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তৈল বাণিজ্য ব্যাপক ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে কথা হয় ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শংকরের। জানা গিয়েছে, দুজনের মধ্যে আলোচনা হয়েছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে।

যুদ্ধ বিধ্বস্ত ইরানে নতুন সুপ্রিম লিডার ঘোষণা হওয়ার পর এই প্রথমবার ফোনে কথা হলো জয়শংকরের। বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেন। সেখানে তিনি লিখেছেন, “আজ সন্ধ্যায় কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আরাগাছির সঙ্গে। ফোনে দুজনের মধ্যে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে সবটা আলোচনা হয়েছে। আমরা গভীর যোগাযোগ রাখছি নিজেদের মধ্যে।”

অন্যদিকে, ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে মার্কিন হামলা সম্পর্কে জয়শংকরকে জানানো হয়েছে আরাগাছির তরফ থেকে। ইরানের স্কুলে মার্কিন হামলা ও অজস্র বাচ্চার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। আলোচনায় উঠে এসেছে হরমুজ প্রণালীর বিষয়টিও। ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে তারা নিরাপদ নৌ চলাচলের পক্ষে পারস্য উপসাগরে। তবে তা অসম্ভব হয়ে উঠেছে মার্কিন আগ্রাসনের কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top