• Home
  • জেলার খবর
  • “অবিচার হয়েছে” বোসের সঙ্গে সাক্ষাতের পর বললেন মমতা

“অবিচার হয়েছে” বোসের সঙ্গে সাক্ষাতের পর বললেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে ভোটমুখী পশ্চিমবঙ্গের অন্যতম বড় আলোচনার বিষয় সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়া। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। যদিও বোস বিষয়টিকে তাঁর সচেতন সিদ্ধান্ত বলে দাবি করেছেন। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস বিষয়টিকে সেই চোখে দেখছে না। বরং এর নেপথ্যে রাজনৈতিক চাপ দেখছে।

ঘোষণা অনুযায়ী ধর্মতলায় ধরনা প্রত্যাহারের পর সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাজ্যপাল রয়েছেন আলিপুরের সরকারি অতিথি ভবনে। সেখানেই দুজনের দেখা হয় এবং বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে বোসের সঙ্গে অবিচার করা হয়েছে। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো এও দাবি করেছেন যে বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল চলে যাচ্ছেন উনি। ওনার সঙ্গে অনেকদিন কাজ করেছি। ওনার পরিবারকেও আমি চিনি। আমি ওনার শুভকামনা করি বাংলা শিষ্টাচার হিসেবে। অন্যায় হয়েছে ওনার প্রতি। অবিচার হয়েছে। ভোটের আগে সরিয়ে দেওয়া হয়েছে ওনাকে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওনাকে বলে এসেছি আমার মনের কথা। আমি অনুরোধ করেছি বাংলায় আপনি এতদিন ছিলেন। ভালো বোঝেন বাংলাকে। আবার আসুন বাংলায়।” বলে রাখা প্রয়োজন, এবার বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন আরএন রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top