• Home
  • জেলার খবর
  • “আমরা উত্তর দিই না” তৃণমূলের দুর্ব্যবহারের অভিযোগকে গুরুত্ব দিলেন না জ্ঞানেশ

“আমরা উত্তর দিই না” তৃণমূলের দুর্ব্যবহারের অভিযোগকে গুরুত্ব দিলেন না জ্ঞানেশ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআর চালু হওয়ার আগে থেকেই, তা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। রাজ্যে ঘোষণা হওয়ার পর থেকে রীতিমত তোলপাড় চলে। যতদিন যাচ্ছে, রাজ্য ও কমিশনের সংঘাত একেবারে আলাদা মাত্রায় চলে যাচ্ছে। বর্তমানে এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকায় লক্ষ লক্ষ বৈধ ভোটার বাদ পড়ায় পথে নেমেছে দল। ধর্মতলায় চলছে ধরনা। মঞ্চ থেকে লাগাতার এই ব্যাপারে কমিশন ও বিজেপিকে আক্রমণ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রভাবশালী নেতারা। 

যদিও এই সবকিছুর মাঝে আলোচনার পাত্র হয়ে উঠেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে চলেছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল তাঁকে। তবে তিনি একটিরও উত্তর দেননি। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো দিল্লিতে পর্যন্ত গেছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ে। সেখানে তাঁর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকি গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পর্যন্ত তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন।

মঙ্গলবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্ঞানেশ কুমার। সাংবাদিক বৈঠকে তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন। কী বক্তব্য তাঁর? মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। বাক স্বাধীনতা আছে সকলের।” তিনি আরো বলেন, “কিছু বলতেই পারে রাজনৈতিক দল। আমাদের কিছু বলার নেই তা নিয়ে। আমরা উত্তর দিই না রাজনৈতিক মন্তব্যের।” অর্থাৎ নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দিলেন যে এমন মন্তব্যের কোনও গুরুত্ব নেই তাঁর কাছে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top