• Home
  • জেলার খবর
  • নিষ্পত্তি হয়েছে অন্তত ১০ লক্ষের আবেদন, এসআইআরের প্রধান মামলায় উঠল গুরুত্বপূর্ণ তথ্য

নিষ্পত্তি হয়েছে অন্তত ১০ লক্ষের আবেদন, এসআইআরের প্রধান মামলায় উঠল গুরুত্বপূর্ণ তথ্য

Image

দেবজিৎ মুখার্জি: স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে (এসআইআর) কেন্দ্র করে তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। অসমাপ্ত চূড়ান্ত তালিকায় অজস্র বৈধ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদ জানাতে ধর্মতলায় ধরনায় বসেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেখান থেকে লাগাতার ঘাসফুল শিবির আক্রমণ করে চলেছে গেরুয়া শিবিরকে। শুধু বিজেপিকেই নয়, নির্বাচন কমিশনকেও নিয়মিত কটাক্ষ করে চলেছে তারা। 

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। এসআইআর ঘিরে যে প্রধান মামলা, তার শুনানির সময়ে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে নিষ্পত্তি হয়েছে অন্তত ১০ লক্ষের আবেদন। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে তা জানানো হয়েছে আদালতে। এই কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুক্ত করা হয়েছে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার। 

যদিও এই তথ্য ঘিরে মতপার্থক্য জন্ম নেয় কোর্টে। আইনজীবী, তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী, মানেকা গুরুস্বামী দাবি করেছেন যে এই পর্যন্ত নিষ্পত্তির সংখ্যা ৭ লক্ষ এবং এখনো বাকি রয়েছে প্রায় ৫৭ লক্ষ্য মানুষের বিষয়ও। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন যে প্রধান বিচারপতি তরফ থেকে তিনি চিঠি পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে শুনানি শেষ হয়েছে প্রায় ১০ লক্ষের। তিনি আরো বলেন, “নিজের মতো করে জুডিশিয়াল অফিসারদের কাজ করতে দিন। আপনারা সব জানেন না, আমরা জানি কোথায় কি হচ্ছে।”

Releated Posts

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top