• Home
  • জেলার খবর
  • নাম ঘোষণা হতেই সমালোচনা, কোয়েলের পাশে দাঁড়ালেন বন্ধু দেব

নাম ঘোষণা হতেই সমালোচনা, কোয়েলের পাশে দাঁড়ালেন বন্ধু দেব

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার বিধানসভায় রাজ্যসভার সাংসদের সার্টিফিকেট পেয়েছেন কোয়েল মল্লিক। অর্থাৎ রাজনীতির ময়দানে কেরিয়ার শুরু হলো তারকা অভিনেত্রীর। তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনার বন্যা। অনেকে তাঁকে শুভেচ্ছা জানালেও, আবার অনেকে তাঁর নিন্দাও করেন। তবে এই আবহে কোয়েলের পাশে দাঁড়ান তাঁর বন্ধু, তথা তারকা সাংসদ, দেব। নিন্দুকদের একহাত নিয়ে অসাধারণ জবাব দিয়েছেন তারকা অভিনেতা। 

কী বক্তব্য তাঁর? বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়েলের সাংসদ হওয়া নিয়ে যে জোর আলোচনা শুরু হয়েছে এবং চলছে, সেই আবহে দেব বলেন, “এটা আলাদা করে আর বলার প্রয়োজন নেই যে কোয়েল আমার খুব কাছের বন্ধু। যেদিন ওর নাম ঘোষণা করা হয়, সেদিনই কথা হয়েছে আমার ওর সঙ্গে। ওর সঙ্গে যখন রংবাজ ছবির শুটিং করছিলাম, তখন সাংসদ হই আমি। খুব ভালো মানুষ কোয়েল আর রাজনীতিতে আসা উচিত ভালো মানুষদের। কারণ মানুষদের বুঝতে পারে ভালো মানুষই।” এখানেই শেষ নয়, রঞ্জিত কন্যাকে রাজনৈতিক ময়দানের সতীর্থ হিসেবে পরামর্শও দেন তারকা সাংসদ।

দেব আরো বলেন, “সহজ নয় নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা। কোয়েলকে সময় দেওয়া হোক নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার বা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য।” তারকা সাংসদের কথায়, “এখন নয়, ওকে বিচার করা হোক রাজনীতিক হিসেবে আজ থেকে ৪-৫ বছর বাদে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top