• Home
  • জেলার খবর
  • “এটা তৈরি করছেন” গ্যাসের দাম বাড়া নিয়ে মমতার প্রতিবাদকে কটাক্ষ মিঠুনের

“এটা তৈরি করছেন” গ্যাসের দাম বাড়া নিয়ে মমতার প্রতিবাদকে কটাক্ষ মিঠুনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গ্যাসের দাম বাড়ার প্রতিবাদ জানাতে রবিবার, ৮ই মার্চ, পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। সেই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানালেন বিজেপি নেতা, তথা জনপ্রিয় অভিনেতা, মিঠুন চক্রবর্তী। কী বক্তব্য তাঁর? তিনি নিজের বক্তব্যে বোঝান যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই প্রতিবাদ অযৌক্তিকর। শুধু তাই নয়, বাংলায় পেট্রোল-ডিজেলের দাম কেন বেশি, সেই প্রশ্নও তোলেন তিনি।

রবিবার, ৮ই মার্চ, পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি এই ব্যাপারে ক্ষোভ উগরে দেন মোদি সরকারের বিরুদ্ধে এবং এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রের উদ্দেশ্যে। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন যে কেন বিষয়টি নিয়ে আগে থেকে ভাবা হয়নি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন দাম এভাবে বাড়ানো হলো? এরপর কি করবে সাধারণ মানুষ? কীভাবে রান্না করবে? এই বিষয়টি নিয়ে আগে থেকে কেন ভাবা হলো না? গলায় মালা পড়ে ঘুরে বেড়াচ্ছিলেন দেশ বেঁচে দিয়ে?” আগামীকাল মুখ্যমন্ত্রী সাদা পোশাকে থাকলেও বিক্ষোভকারীরা থাকবেন কালো পোশাকে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মহিলাদের জানিয়েছেন হাতা-খুন্তি নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এই ব্যাপারে বিজেপির কার্যালয়ে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের জানালেন। তাঁর বক্তব্য, “এটা তৈরি করছেন মুখ্যমন্ত্রী। কিছুই না আর। উনি নিজেও জানেন কোথা থেকে গ্যাস আসে? হচ্ছে কি? যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে এখন। এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোল-ডিজেল দুটোরই দাম বাড়বে। ইন্ডিয়া বানাচ্ছে কি সেটা?” পাশাপাশি, তিনি বাংলায় পেট্রোল ও ডিজেলের দাম বেশি নিয়ে প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত, এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে চলতি মাসের প্রথম দিনেই ৩১ টাকা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। নয়া দাম অনুযায়ী কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে হয়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৮৭৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হলো ১ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ প্রায় দুই হাজার টাকার কাছাকাছি হলো দাম। একসাথে দুই গ্যাসের দাম বাড়া যে এই মুহূর্তে এক বড় চিন্তার কারণ, তা না বললেও বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top