• Home
  • জেলার খবর
  • গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে রবিবার পথে নামছেন মমতা

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে রবিবার পথে নামছেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিশ্রী আঁচ পড়লো ভারতবর্ষে। দাম বাড়লো গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। শনিবার যে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে চলতি মাসের প্রথম দিনেই ৩১ টাকা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কদিনের মাথায়, তা আবার বৃদ্ধি পাওয়ায় যে চাপ বেড়েছে, তা বলাই বাহুল্য।

এর প্রতিবাদ জানাতে রবিবার, ৮ই মার্চ, পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি এই ব্যাপারে ক্ষোভ উগরে দেন মোদি সরকারের বিরুদ্ধে এবং এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রের উদ্দেশ্যে। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন যে কেন বিষয়টি নিয়ে আগে থেকে ভাবা হয়নি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন দাম এভাবে বাড়ানো হলো? এরপর কি করবে সাধারণ মানুষ? কীভাবে রান্না করবে? এই বিষয়টি নিয়ে আগে থেকে কেন ভাবা হলো না? গলায় মালা পড়ে ঘুরে বেড়াচ্ছিলেন দেশ বেঁচে দিয়ে?” আগামীকাল মুখ্যমন্ত্রী সাদা পোশাকে থাকলেও বিক্ষোভকারীরা থাকবেন কালো পোশাকে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মহিলাদের জানিয়েছেন হাতা-খুন্তি নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

প্রসঙ্গত, নয়া দাম অনুযায়ী কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে হয়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৮৭৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হলো ১ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ প্রায় দুই হাজার টাকার কাছাকাছি হলো দাম। একসাথে দুই গ্যাসের দাম বাড়া যে এই মুহূর্তে এক বড় চিন্তার কারণ, তা না বললেও বোঝা যায়। এবার দেখার বিষয় যে আগামীকাল পথে নামের প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেন। কি হয় আগামীকাল, সেটাই এখন দেখার।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top