• Home
  • জেলার খবর
  • মনোনয়ন জমা দিয়ে কি বললেন তৃণমূলের প্রার্থীরা?

মনোনয়ন জমা দিয়ে কি বললেন তৃণমূলের প্রার্থীরা?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগে করা ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নিজেদের মনোনয়ন বিধানসভায় জমা দিলেন রাজ্যসভার প্রার্থীরা। এদিন মনোনয়ন পেশ করেন শাসকদল তৃণমূল কংগ্রেসের ৪ জন প্রার্থী – বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজিব কুমার ও মেনুকা গুরুস্বামী। পাশাপাশি, মনোনয়ন জমা দেন বিজেপি নেতার রাহুল সিনহাও। ঘাসফুল শিবিরের অভিজ্ঞ নেতাদের পাশে নিয়ে সাংবাদিকদের নিজেদের বক্তব্য তুলে ধরেন চারজন প্রার্থীই।

মেনকা গুরুস্বামী বলেন, “সংবিধান মেনে কাজ করার পক্ষে আমি, সে আদালত হোক বা সংসদ।” এরপর দলের সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “রাজ্যসভায় আমাকে সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। সংবিধান সমান অধিকার দেয় মানুষকে। তার জন্য সংসদের উচ্চ কক্ষে লড়াই করার সুযোগ পেলাম।”

অন্যদিকে, নিজের অবস্থানে কোয়েল মল্লিক জানিয়েছেন যে তিনি মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন। টলি অভিনেত্রীর বক্তব্য, “আমার তরফ থেকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।” এরপরই সাধারণ মানুষের জন্য কাজ করার বিষয়টি তুলে ধরেন কোয়েল। তিনি বলেন, “আমি সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। আমি সেই সুযোগ ও সেই দায়িত্ব পেলাম।”

রাজ্যের প্রাক্তন ডিজির রাজীব কুমার নিজের বক্তব্যে মাদার টেরেসার কথা তুলে ধরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার জন্য এটা একটা বড় সম্মান। কিন্তু আমি আগেও বলেছি মাদার টেরেসাকে কোট করে বলছি, আমি তাই পেয়েছি, যেটার আমি যোগ্য। আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।”

বাবুল সুপ্রিয় নিজের বক্তব্যে বাংলার নাগরিকদের জন্য পারফর্ম করার কথা তুলে ধরেন। তিনি বলেন, “একটা প্রিপেড ব্যবস্থা ভোটে জিতে এসে কাজ করা। আগে নির্বাচনে জয় পাওয়া, তারপর কাজ করা মানুষের জন্য। আগে গানের অনুরোধ আসত। সেখানে পারফর্ম করতে হতো। পরের লোকসভায় জিতে শুরু করি কাজ করা। পারফর্ম করা শুরু করি মানুষের রিকোয়েস্ট নিয়ে। পরে আবার মন্ত্রিসভায়। এখন আমার উপর ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পারফর্ম করবো মানুষের জন্য।” যদিও রাহুল সিনহার মনোনয়ন জমায় বাঁধা দেখা দেয়। বেলা ১২টা পার হয়ে যাওয়া সত্ত্বেও তিনি আটকে ছিলেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা আড়াইটার কিছুক্ষণ আগে তিনি মনোনয়ন জমা দিয়েছেন।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top