• Home
  • খেলা
  • রমজান মাসে হোলি উদযাপন ইরফানের, কটাক্ষ করলেন নেটিজেনরা

রমজান মাসে হোলি উদযাপন ইরফানের, কটাক্ষ করলেন নেটিজেনরা

Image

দেবজিৎ মুখার্জি: চলছে পবিত্র রমজান মাস! তার মাঝেই পড়েছে হোলি। সুতরাং গোটা দেশজুড়ে যে এই মুহূর্তে একটা উৎসবের পরিবেশ চলছে, তা বলাই বাহুল্য। বাকিদের মতো রোজা রেখেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠানও। কিন্তু তিনি হোলির শুভেচ্ছা জানানো থেকে নিজেকে বাদ রাখেননি। শুধু তাই নয়, তিনি সাথে হোলিও খেলেছেন এবং তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকে তা ভালো চোখে নেননি এবং এর জন্য ইরফানকে পড়তে হয়েছে সমালোচনার মুখে।

সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনার বন্যা। অনেকেই অনেকরকম কথা বলছেন ভিডিওটি নিয়ে। অনেকে দাবি করেছেন যে ইরফানের এমনটা করা একেবারেই উচিত হয়নি। শুধু তাই নয়, অনেকে এই প্রশ্নও তুলেছেন যে কি করে মুসলমান হয় রমজান মাসে হোলি খেলছেন ইরফান। তবে অনেকে আবার নিন্দুকদের পাল্টা জবাবও দিয়েছেন। অর্থাৎ অনেকে ইরফানকে সমর্থনও করেছেন। তবে বিষয়টি নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। 

কী দেখা গিয়েছে ভিডিওতে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ইরফানের সঙ্গে হোলি খেলছেন তাঁর সতীর্থ, তথা দলের অন্যতম প্রাক্তন তারকা, যুবরাজ সিং। এছাড়া রয়েছেন ধবল কুলকার্নি ও রাহুল শর্মা। যুবি পিচকারী দিয়ে রং লাগাচ্ছেন ইরফানকে। এছাড়া রং দিতে দেখা যায় ধবল কুলকার্নিকেও। রাহুল শর্মাকেও উদযাপন করতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করে ইরফান লিখেছেন, “উজ্জ্বল ও রঙিন হোলি কাটুক তোমাদের। শুভেচ্ছা সকলকে হোলির।”

প্রাক্তন তারকার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বলা ভালো, চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় এবং এরপরই শুরু হয় সমালোচনা। মুসলিম হওয়া সত্বেও রমজান মাসে ইরফানের হোলি খেলা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যদিও আবার অনেকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন তারকাকে। তাঁরা আবার নিন্দুকদের একহাত নিয়েছেন। এক কথায় বলতে গেলে, ইরফানের এই হোলি উদযাপন ভিডিও অনেকে যেমন ভালোভাবে নেননি, তেমনি অনেকে ভালোভাবে নিয়েছেনও। এবার সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে এই নিয়ে ইরফান পাঠানকে কোনও বড় বিতর্কে জড়াতে হয় কিনা।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top