• Home
  • খেলা
  • বর্ণবৈষম্যমূলক মন্তব্য সঞ্জুকে নিয়ে, ক্ষুব্ধ কেরল কংগ্রেস, চাইলেও কেন্দ্রের হস্তক্ষেপ

বর্ণবৈষম্যমূলক মন্তব্য সঞ্জুকে নিয়ে, ক্ষুব্ধ কেরল কংগ্রেস, চাইলেও কেন্দ্রের হস্তক্ষেপ

Image

দেবজিৎ মুখার্জি: দক্ষিণ আফ্রিকার হাতে পরাজিত হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল যে টিম ইন্ডিয়া সেমিফাইনালে খেলতে পারবে কিনা। সেই প্রশ্নের উত্তর মেলে রবিবার। জিম্বাবয়েকে পরাজিত করার পর রবিবার ভারত পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজকে। সৌজন্যে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ইনিংস। কঠিন মুহূর্ত থেকে দলকে ঠান্ডা মাথায় ম্যাচ জেতান তিনি। এই ইনিংসের বিশাল প্রশংসা করেছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকারা। বলা ভালো, এখন গোটা ভারতবর্ষে সঞ্জুর নামে জয়ধ্বনি চলছে।

তবে এমন একটি দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেলা সত্ত্বেও বর্ণবৈষম্যের শিকার হতে হয় তারকা ক্রিকেটারকে, যা দেখে ক্ষুব্ধ কেরল কংগ্রেস। তাদের তরফ থেকে চাওয়া হয়েছে কেন্দ্রের হস্তক্ষেপ। ঘটনাটি কী? একটি পোস্ট এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে, “অন্যান্য কালোদের হারাতে পারে কালোদের শক্তিই।” এখানে কালো বলতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং সঞ্জুর গায়ের রং বোঝানো হয়েছে, তা সরাসরি না বললেও পুরোপুরি স্পষ্ট। এই বিষয়টি জনসম্মুখে আসতেই ক্ষুব্ধ কেরল কংগ্রেস। তাদের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিন্দা জানানো হয়েছে এবং হস্তক্ষেপ চাওয়া হয়েছে কেন্দ্রের। 

পোস্টে কেরল কংগ্রেস লিখেছে, “এমন বর্ণবৈষম্যের কোন জায়গা নেই ভারতে।” তারকা ক্রিকেটারের প্রশংসা করে আরো বলা হয়েছে, “কেরলের গর্ব সঞ্জু স্যামসন। অবিলম্বে পদক্ষেপ করতে হবে তার বিরুদ্ধে যে এমন জঘন্য আক্রমণ করেছে সঞ্জুকে।” হাত শিবিরের তরফ থেকে হস্তক্ষেপ চাওয়া হয়েছে কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। প্রসঙ্গত, তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর সর্বদাই সঞ্জুর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেছেন। তিনি দাবি করেছিলেন যে রাজনীতির কারণে বাদ পড়ছে সঞ্জু। এবার গোটা দল তারকা ক্রিকেটারের পাশে দাঁড়ালো।

উল্লেখ্য, সঞ্জু স্যামসনের ৫০ বলে ৯৭ রানের ইনিংসে ছিল ১২টি চার এবং চারটি ছয়। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত তিনি নটআউট থাকেন এবং দলকে ফিনিশ লাইন পার করান। এবার দেখার বিষয় যে সেমিফাইনালেও একই খেলা তুলে ধরতে পারেন কিনা তিনি। পরবর্তী ম্যাচে ব্যাট হাতে তিনি সহ গোটা ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করবে, সেদিকেই এখন নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে টুর্নামেন্ট যে এবার জমে উঠেছে, তা না বললেও বোঝা যায়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top