• Home
  • খেলা
  • ঘরের মাঠে এগিয়ে গিয়েও পরাজয় ইস্টবেঙ্গলের

ঘরের মাঠে এগিয়ে গিয়েও পরাজয় ইস্টবেঙ্গলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি আইএসএলের জয়ের হ্যাট্রিক করতে পারল না ইস্টবেঙ্গল। শুক্রবার তারা পরাজিত হলো তাদের ঘরের মাঠে, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে। লাল-হলুদ বাহিনীদের পরাজিত করল জামশেদপুর। ম্যাচের ফলাফল ১-২। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও ম্যাচ নিজেদের নামে করতে ব্যর্থ হল তারা। অন্যদিকে জামশেদপুর প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তাদের খেলা ছিল দেখার মতো। গোলশোধ করে অন্তিম লগ্নে ফের গোল হাকায় তারা এবং শেষ পর্যন্ত লড়াই দিয়ে তারা ম্যাচ নিজেদের নামে করে। 

শুক্রবার ম্যাচটি খেলা হয় ইস্টবেঙ্গলের হোমগ্রাউন্ড সল্টলেক স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে নামে ইস্টবেঙ্গল। তাদের তরফ থেকে লাগাতার চেষ্টা করা হয় জামশেদপুরের ডিফেন্স ভাঙ্গার। তবে প্রথমদিকে তারা তা করতে সফল হয়নি। তবে ৪০ মিনিটের মাথায় তারা গোল করে। লাল-হলুদকে এগিয়ে দেন লালরিন্দিকা। এরপরও আক্রমণ অব্যাহত থাকে তাদের। অন্যদিকে জামশেদপুরের কাছেও প্রথমার্ধে গোল করার সুযোগ এসেছিল। কিন্তু তারা সেগুলি কাজে লাগাতে পারেনি। তাদের তরফ থেকেও চেষ্টা করা হয়েছিল ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ভেদ করে গোল করার। কিন্তু তারা তাতে সফল হয়নি। অবশেষে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল। 

তবে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল জারি রাখলেও জামশেদপুর নিজেদের খেলায় গতি আনে। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে সামান্য আক্রমণ করতে দেখা যায়। অবশেষে ৬১ মিনিটের মাথায় তারা পায় তাদের প্রথম গোল। দলকে ম্যাচে ফেরান ইজে। ইস্টবেঙ্গল এরপর লাগাতার চেষ্টা করতে থাকে ফের এগোনোর। তবে জামশেদপুরের ডিফেন্স তাদের তা করা থেকে রুখে দিচ্ছিল। অবশেষে অন্তিম লগ্নে এসে ফের গোল হাকায় জামশেদপুর। ৮৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তাচিকাওয়া। সমতা ফেরানোর লক্ষ্যে সবটা দেয় ইস্টবেঙ্গল এবং আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় এড়াতে সফল হয়নি তারা। অবশেষে ২-১ ফলাফল নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে জামশেদপুরের ফুটবলাররা। অন্যদিকে একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়েন ইস্টবেঙ্গলের ফুটবলার ও সমর্থকরা। এই ম্যাচের পর ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে এবং জামশেদপুর শীর্ষস্থানে।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top