• Home
  • জেলার খবর
  • বাংলায় এসআইআর মামলা: ঝাড়খন্ড ও ওড়িশা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর মামলা: ঝাড়খন্ড ও ওড়িশা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

Image

দেবজিৎ মুখার্জি: বাংলায় এসআইআর মামলায় শীর্ষ আদালতের বড় নির্দেশ! কোর্টের তরফ থেকে জানানো হলো, যাতে ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়, তার জন্য প্রয়োজন হলে নিয়োগ করা হোক অন্য রাজ্যের আধিকারিক। এই ব্যাপারে বিচারপতিদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ঝাড়খন্ড ও ওড়িশা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের। যদিও ভাষা বোঝার সমস্যা নিয়ে আপত্তি জানান তৃণমূল কংগ্রেস সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা মানেনি আদালত।

চলতি মাসের ২৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। অর্থাৎ হাতে আর মাত্র তিনটি দিন। কিন্তু এখনো পর্যন্ত বহু নথি পরীক্ষার কাজ রয়েছে বাকি। শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল জুডিশিয়াল অফিসার নিয়োগ করার। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। পাশাপাশি, সংখ্যাও কম অফিসারদের কমিশনকে সাহায্য করার মতো। এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে একাধিকবার বৈঠক করা হয়।

এই অবস্থায় মঙ্গলবার রাজ্যের এসআইআর মামলাটি জরুরি ভিত্তিতে ওঠে শুনানির জন্য শীর্ষ আদালতে। শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে। সমস্ত দিক খতিয়ে দেখে বিচারপতিদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয় ঝাড়খন্ড, ওড়িশার জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার সেখানকার হাই কোর্টের সঙ্গে কথাবার্তা বলে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতে আপত্তি জানান এবং ভাষা বোঝা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। বিচারপতি সূর্য কান্তের তরফ থেকে জানানো হয় যে একটা সময়ে পশ্চিমবঙ্গ সহ পুরো অঞ্চলে চলত বাঙালি সংস্কৃতি। তাই সেখানকার মানুষ বাংলা জানে এবং কাজে সমস্যা হওয়ার কথা নয়। 

প্রধান বিচারপতির বক্তব্য, “যথেষ্ট পরিমাণ লোকেদের অভাব রয়েছে বলে আমাদের জানিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। প্রতিদিন যদি ২৫০টি করেও শেষ করা যায়, সবটা শেষ করতে ৮০ দিন সময় লেগে যাবে। তবে হাতে মাত্র তিনদিন। তাই অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে ঝাড়খন্ড ও ওড়িশা থেকে বিচারপতিদের এই কাজে যুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।” এই কাজে যুক্ত করা যেতে পারে হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ৩ বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা থাকা সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও। শীর্ষ আদালতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে ২৮ তারিখের মধ্যে। পরের নয়া নাম জোড়ার জন্য লাগাতার দিতে হবে সাপ্লিমেন্টারি তালিকা। এবার দেখার বিষয় যে আগে আর কি হয়।

Releated Posts

“একটি গ্যাং ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর”: কুণাল ঘোষ

গেরুয়া শিবিরকে বিঁধে কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা”: কুণাল ঘোষ

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে বড় মন্তব্য শুভেন্দুর

তিনি বলেন, “আমি নিজে কথা বলেছি ডিজির সঙ্গে। কিন্তু কেউ হাতে তুলে নেবেন না আইন। বজায় রাখুন শান্তিশৃঙ্খলা।”

ByByDebojit Mukherjee May 6, 2026

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top