• Home
  • দেশ
  • অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় রাজীব গান্ধীর হত্যার প্রসঙ্গ টানলেন এনসিপি বিধায়ক

অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় রাজীব গান্ধীর হত্যার প্রসঙ্গ টানলেন এনসিপি বিধায়ক

Image

দেবজিৎ মুখার্জি: “ক্যাপ্টেন সুমিত কাপুর কি সুসাইড বম্বার?” মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিস্ফোরক প্রশ্ন তুললেন এনসিপি বিধায়ক অমল মিতকারি। অকোলা জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, প্রসঙ্গ তোলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুরও। এছাড়াও তিনি আরো বেশ কিছু মন্তব্য করেন এই প্রসঙ্গে।

অমল মিতকারি বলেন, “এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনা নাকি কোনও বড় ষড়যন্ত্র রয়েছে? ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার পেছনে ছিল এলটিটিই। যেভাবে তারা রাজীব গান্ধীকে হত্যা করেছিল, ঠিক একইভাবে ষড়যন্ত্র করা হয়েছে অজিত পাওয়ারকে হত্যা করার?” এরপরই তিনি প্রশ্ন তোলেন, “তাহলে ক্যাপ্টেন সুমিত কাপুর নামে যে পাইলট বিমানটি ওড়াচ্ছিলেন, তিনি কি সুসাইড বম্বার?”

এই ব্যাপারে এনসিপি বিধায়কের সংযোজন, “প্রশ্ন রয়েছে যে সুমিত ওই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে কিনা। সুমিত কাপুরের স্ত্রী বলেছেন যে তার স্বামী  বেঁচে আছেন। তাহলে মৃত্যুটা আসলে কার হয়েছে দুর্ঘটনায়? অজিত পাওয়ারের মৃত্যু ঘিরে এত প্রশ্ন। কিন্তু অদ্ভুতভাবে মহারাষ্ট্র কোনও কথা বলছে না। কোনকিছুই সামনে আসবে না প্রথাগত তদন্তে। আমাদের বলা হচ্ছে যে পরে জানানো হবে ব্ল্যাক বক্সের তথ্য। কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হচ্ছে না সরকারের তরফ থেকে? ক্যাপ্টেন সাহিল নামে যে ব্যক্তির ওই বিমান ওড়ানোর কথা ছিল, শেষ মুহূর্তে তিনি ট্রাফিক জ্যামের কারণে পৌঁছাতে পারেননি। কোথায় এখন তিনি?”

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে ঘটে দুর্ঘটনা। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর আহত অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

ঘটনাকে ঘিরে নেমে আসে শোকের ছায়া। দেশের সকল রাজনীতিবিদ বেশ দুঃখ পেয়েছেন এই ঘটনায়। তবে অনেকে আবার এর মধ্যে ষড়যন্ত্র দেখছিলেন। যদিও কাকা শরদ পাওয়ার দাবি করেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই। তবে অজিত পাওয়ারের স্ত্রী, তথা মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী, সুনেত্রা পাওয়ার ও এনসিপি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top