• Home
  • দেশ
  • “আদর্শগতভাবে দেউলিয়া ও দরিদ্র” কংগ্রেস কর্মীদের এআই সম্মেলনে বিক্ষোভ নিয়ে বক্তব্য মোদির

“আদর্শগতভাবে দেউলিয়া ও দরিদ্র” কংগ্রেস কর্মীদের এআই সম্মেলনে বিক্ষোভ নিয়ে বক্তব্য মোদির

Image

দেবজিৎ মুখার্জি: শুক্রবার যুব কংগ্রেস কর্মীদের তরফ থেকে যেই ঘটনা ঘটানো হয়েছে দিল্লির এআই সম্মেলনে, তার তীব্র সমালোচনা করেছেন অনেকে। নিন্দা শুধু বিজেপি করেনি, করেছে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো বিজেপির বিরোধী দলগুলিও। এবার এই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মিরাটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে হাত শিবিরকে একহাত নিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কংগ্রেস নেতারা সেখানে যা করেছেন, তাতে স্পষ্ট যে তারা আদর্শগতভাবে কতটা দেউলিয়া এবং দরিদ্র হয়ে গিয়েছে। ওরা নিজেদের দেশের বদনাম করতেই ব্যস্ত। বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে যারা দেশের সাফল্য বরদাস্ত করতে পারে না। বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনের সাক্ষী হয়েছে আমরা ভারতে। কিন্তু কী করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে? তারা দেশের এক আন্তর্জাতিক সম্মেলনকে পরিণত করেছে নোংরা ও নগ্ন রাজনীতির প্ল্যাটফর্মে।”

তিনি আরো বলেন, “আমাকে পছন্দ করেন না কংগ্রেস নেতারা। আমার কবর খুঁড়তে চায় ওঁরা। এমনকি আমার মাকেও অপমান করতে বাদ দেয়নি। এটা কংগ্রেসের মনে রাখা উচিত ছিল যে বিজেপির অনুষ্ঠান ছিল না এআই সম্মেলন এবং সেই সময়ে সেখানে কোনও বিজেপি নেতাও উপস্থিত ছিলেন না। কিন্তু কংগ্রেস সেদিন পরোয়া করেনি ভব্যতার। গোটা দেশ নিন্দা করছে তাদের জঘন্য নীতির।”

উল্লেখ্য, শুক্রবার যখন এআই সম্মেলন চলছিল এবং সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানাতে ইন্দোরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। দুই পক্ষের এই লড়াইয়ে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ আরো অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়েছে। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই ঘটনা সংক্রান্ত আর কি হয়।

Releated Posts

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

ঘরে ফেরা ইউসুফের

আকাশের মত রং পাল্টাচ্ছে রাজনীতির খবর। আসা করি খবরটা সত্যি হবে যে কেকেআরের এক্স ব্যাটারের হাতের ব্যাট আবার…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top