• Home
  • খেলা
  • “শুরুতে উইকেটটা অতটা সহজ ছিল না” ম্যাচের সেরা হয়ে বললেন ঈশান

“শুরুতে উইকেটটা অতটা সহজ ছিল না” ম্যাচের সেরা হয়ে বললেন ঈশান

Image

নিউজ ডেস্ক: “শুরুতে উইকেটটা অতটা সহজ ছিল না” চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে, ম্যাচের সেরা হয়ে, এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অন্যতম তারকা উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান। কী বললেন তিনি? তারকা ক্রিকেটারের বক্তব্য, কখনো কখনো নিজের শক্তিগুলির উপর নজর রাখতে হয়। এছাড়া কী পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেছেন বা পাক বোলারদের খেলেছেন, তাও তিনি তুলে ধরেন।

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ম্যাচটি খেলা হয় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের তরফ থেকে। ব্যাটিং হোক কি বোলিং, দুটিতেই সালমান আলি আঘাদের চেয়ে অনেক বেশি স্কোর করেন সূর্যকুমার যাদবরা। ম্যাচটিও বড় মার্জিনে জেতে ‘মেন ইন ব্লু’। ৬১ রানে জিতে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য কোয়ালিফাই করে তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা হয়ে ঈশান কিষান বলেন, “আমার মনে হয় শুরুতে উইকেটটা অতটা সহজ ছিল না। তবে কখনো কখনো আপনাকে বিশ্বাস রাখতে হয় আপনি কি খেলতে চান বা কোন শটগুলি খেলা যায় এবং আপনাকে শুধু নিজের শক্তিগুলির উপর নজর রাখতে হয়।” এর সঙ্গে খেলার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি বল দেখছিলাম এবং ফিল্ড অনুযায়ী খেলছিলাম, হয়তো ওদের যতটা সম্ভব দৌড় করানোর চেষ্টা করছিলাম। তবে হ্যাঁ আমার মনে হয় যে আমার দিকে এটা মোটামুটি ভালোই কাজ করেছে।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭৫। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩২। পাকিস্তানের বোলারদের মধ্যে ৩টি উইকেট পান সাইম আইয়ুব এবং একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, সালমান আলি আঘা ও উসমান তারিক। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করেননি। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হার্দিক, বুমরাহ, অক্ষর ও বরুণ। এছাড়া একটি করে উইকেট পান কুলদীপ ও তিলক। ম্যাচের সেরা হন ঈশান কিষান।

Releated Posts

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top