• Home
  • খেলা
  • তালালের গোলে জয় দিয়ে আইএসএল শুরু জামশেদপুরে, ঘরের মাঠে বধ করল মহামেডানকে

তালালের গোলে জয় দিয়ে আইএসএল শুরু জামশেদপুরে, ঘরের মাঠে বধ করল মহামেডানকে

Image

দেবজিৎ মুখার্জি: ঘরের মাঠে জয় দিয়ে সদ্য শুরু হওয়া আইএসএল অভিযান শুরু করলো জামশেদপুর। মহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা রবিবার পরাজিত করল। যদিও জয়ের মার্জিন খুব বেশি নয়। ১-০ গোলে জিতেছে তারা। বল নিয়ন্ত্রণ তাদের বেশি ছিল। মহামেডানের কাছেও একাধিক সুযোগ আসে গোল করে ম্যাচে কামব্যাক করার। কিন্তু সেগুলিকে তারা কাজে লাগাতে সফল হননি। 

রবিবার ম্যাচটি খেলা হয় জামশেদপুরের ঘরের মাঠ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ করা শুরু করে জামশেদপুর। কিছুক্ষণের মধ্যেই গোল পায় তারা। ৯ মিনিটে গোল করে তাদের এগিয়ে দেন মাদিহ তালাল। তবে এরপরও আক্রমণ অব্যাহত রাখে তারা। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা করা হয় মহামেডানের ডিফেন্স ভাঙ্গার। যদিও পরের দিকে তারা সফল হয়নি। মহামেডানের কাছেও গোল হাঁকানোর সুযোগ আসে। তবে তা হাতছাড়া হয়। অবশেষে ১-০ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে জামশেদপুর। 

দ্বিতীয়ার্ধের ছবিটাও ঠিক একই। ফের অ্যাটাকিং ফুটবল শুরু হয় জামশেদপুরের তরফ থেকে। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয় মহামেডানের রক্ষণভাগ ভেদ করার। কিন্তু সেই সুযোগগুলি তারা কাজে লাগাতে পারেনি। মহামেডানও কয়েকটি সুযোগ পায় গোল করে সমতা ফেরানোর। কিন্তু এবারও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। আপ্রাণ চেষ্টা করা হয় তাদের তরফ থেকে পরাজয় এড়ানোর। কিন্তু কোনভাবেই তারা সফল হয়নি গোল করতে। অবশেষে ১-০ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন জামশেদপুরের ফুটবলাররা।

এবার দেখার বিষয় যে ঘরের মাঠে যেই আগ্রাসী পারফরম্যান্স দেখানো হয়েছে জামশেদপুরের ফুটবলারদের তরফ থেকে, সেই আগ্রাসী ফুটবল অব্যাহত থাকে কিনা গোটা টুর্নামেন্টে। পরবর্তী ম্যাচগুলিতে দলের পারফরমেন্স কেমন হয়, সেদিকে নজর থাকবে ক্লাবের সমর্থকদের। শুধু তাই নয়, পরের ম্যাচে তারা কি স্ট্রাটেজি নিয়ে খেলতে নামে, সেটাও দেখার বিষয়। সেক্ষেত্রে দেখার যে কী পরিকল্পনা দলের আগামী ম্যাচগুলির কথা মাথায় রেখে।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top