• Home
  • জেলার খবর
  • হুমায়ুন-সেলিমের বৈঠক নিয়ে আঁতাতের অভিযোগ শমিকের

হুমায়ুন-সেলিমের বৈঠক নিয়ে আঁতাতের অভিযোগ শমিকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যু ঘিরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। তার মধ্যে অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ও সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের বৈঠক। বিষয়টি জনসম্মুখে আসতেই একেবারে হইচই পড়ে যায়। এমনকি বামেদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপির। যদিও সেলিম এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কটাক্ষ থামার নাম নেই।

এই বিষয়ে নিজের বক্তব্য জানালেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। কী বললেন তিনি? দুজনের মধ্যে আঁতাঁতের অভিযোগ তুলে তাঁর বক্তব্য, বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছেন হুমায়ুন কবির এবং মসজিদ তৈরির পেছনে সেলিমও আছেন। শুধু তাই নয়, সিপিএম রাজ্য সম্পাদককে একহাত নিয়ে তাঁর কটাক্ষ, ধর্ম না মানা দলের নেতা যিনি গেরুয়া শিবিরকে আক্রমণ করছেন, তিনি রাতে হুমায়ুনের সঙ্গে গোপন বৈঠক করছেন।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে থেকে। কলকাতার এক ফাইভস্টার হোটেলে বৈঠক হয় হুমায়ুন কবির ও মহাম্মদ সেলিমের মধ্যে। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় বিতর্ক। তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। শুধু তাই নয়, মহাম্মদ সেলিমকে দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। শরিকরা চরম অসন্তোষ প্রকাশ করেছে। অনেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি। যদিও সেলিমের তরফ থেকে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু তাও পিছু ছাড়ছে না বিতর্ক। 

শনিবার এই বিষয়টি নিয়ে বললেন বাংলার গেরুয়া ব্রিগেডের নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। হুমায়ুন ও সেলিমের মধ্যে আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, “হুমায়ুন কবির চেষ্টা করছেন বাবরি মসজিদ তৈরি করার আর মসজিদ তৈরি করার পেছনে সিপিএমের মধ্যে সেলিমও আছেন।” সেলিমকে কটাক্ষ করে তিনি বলেন, “ধর্ম না মানা দল, এখানে যিনি বিজেপিকে আক্রমণ করছেন, রাতে গোপন বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে।” এবার দেখার যে বিষয়টি কোথায় গিয়ে শেষ হয়।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026
Scroll to Top